দূর্গা পূজা উপলক্ষে মাধবপুর থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পূর্বাহ্ন | সারাদেশ
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ): সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা ২০২২ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরের মাধবপুর থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মাধবপুর থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের সভাপতি মোহাঃ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান,উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সমকাল পত্রিকার মাধবপুর প্রতিনিধি আইয়ুব খান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হলেন মোঃ আলাউদ্দীন,সৈয়দ সোহেল, ফারুক আহমেদ পারুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়,পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার,সাধারণ সম্পাদক দুলাল মোদক প্রমূখ। উক্ত সভায় উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এ বছর ০১ অক্টোবর উপজেলায় মোট ১২২ টি শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
মত বিনিময় সভায় বক্তারা বলেন মাধবপুর উপজেলা একটি শান্তি প্রিয় উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে যাতে পূজা উদযাপন হয় এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যার যার অবস্থান থেকে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

